ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা গ্রামে অত্যন্ত মর্যাদার সাথে উদযাপিত হয়েছে ২২তম ওরশ মোবারক। আধ্যাত্মিক সাধক দুদ চাঁন শাহ্ত্র-এর স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য বাউল জলসা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ মজনু মিয়া, আমিরুল মোমেন মাস্টার, ডা. নজরুল ইসলাম মিন্টু ও আবু মুছা মাস্টার। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মিঠুন চৌধুরী, ব্যবসায়ী মামুন খন্দকার ও শ্রমিক দল নেতা হিমেল মিয়া।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজকে সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে হলে আধ্যাত্মিক চেতনার প্রসার প্রয়োজন। বাউল জলসা অংশে সংগীত পরিবেশন করেন মাজার কমিটির সাধারণ সম্পাদক হায়দার ও ক্যাশিয়ার মোহাম্মদ নূরুজ্জামান মিয়া। গভীর রাত পর্যন্ত চলে এই তরিকতি গানের আসর। ভক্তদের অংশগ্রহণ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
