রাজধানীর নয়াবাজারে যুবদল কর্মী রাসেলকে গুলি

 

                                      

                                     রাজধানীর নয়াবাজারে যুবদল কর্মী রাসেলকে গুলি

রাজধানীর নয়াবাজারে যুবদল কর্মী রাসেলের ওপর সশন্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ। ৩১ বছর বয়সী রাসেলকে লক্ষ্য করে পার্ক এলাকায় গুলি ছুড়ে পালিয়ে যায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

হামলার পরপরই নয়াবাজার ও কোতোয়ালী এলাকায় যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। আহত রাসেলের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post